নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপে অংশ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দল।
আজ সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে পৌঁছে।
১০ সদস্যের প্রতিনিধি দলের অন্যান্যরা হলেন-
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,
উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু,
তোফায়েল আহমেদ,
সভাপতিমণ্ডলর সদস্য বেগম মতিয়া চৌধুরী,
শেখ ফজলুল করিম সেলিম,
ড. মো. আব্দুর রাজ্জাক,
লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান,
জাহাঙ্গীর কবির নানক ও
আব্দুর রহমান।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিকে দিয়ে শুরু হয় সংলাপ। যদিও বিএনপি, সিপিবিসহ ৫টি দল সংলাপ বর্জন করেছে।
এইচএন





