কুমিল্লায় দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন।
জেলার হোমনা উপজেলার ভিটি ভাসানিয়া গ্রামে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
এসিডে দগ্ধরা হলেন- পরিমল চক্রবর্তী (৪০) ও তার স্ত্রী বিষ্ণু চক্রবর্তী (৩৫)।
বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
পরিমলের বড় ভাই হরিপদ চক্রবর্তী জানান, রাত দেড়টার দিকে নিজেদের কক্ষে ঘুমিয়েছিলেন পরিমল ও বিষ্ণু। এ সময় দুর্বৃত্তরা ভাঙা জানালা তাদের উপর এসিড ছুড়ে মারে।
এতে তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে বলে দাবি করেন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমকে





