সিলেটে শিশু রাজন, খুলনায় রাকিব, বরগুনায় রবিউলসহ শিশু হত্যা, সপ্রতি দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের প্রতিবাদে ও জঙ্গীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সম্মিলিত ব্যানারে ময়মনসিংহে মানববন্ধন করেছে মহিলা পরিষদ, উদীচি শিল্পীগোষ্ঠীসহ ১২ টি সংগঠন।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্তরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের ফেরদৌস আরা মাহমুদা হেলেন, কমিউনিষ্ট পার্টির এড. এমদাদুল হক মিল্লাত, চেম্বার অব কমার্সের পরিচালক প্রদীপ ভৌমিক, শংকর সাহা, মানবাধিকার কমিশনের নজরুল ইসলাম চুন্নু, বঙ্গবন্ধু পরিষদের এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, বঙ্গবন্ধু শিশু একাডেমির শরীফুল ইসলাম সরকার, লুৎফুন্নেসা বিউটি প্রমুখ।
বক্তারা বলেন, ব্লগাররা শুধু মুক্ত চিন্তা প্রকাশ করার কারণে বিরোধীশক্তিদের পরোক্ষ মদদে জঙ্গীদের দিয়ে এসব ব্লগারদের হত্যা করা হচ্ছে। বক্তারা এসব মদদদাতা ও জঙ্গীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এসময় বক্তারা আরো বলেন, দিন দিন শিশু হত্যা ও নারী নির্যাতন বেড়ে যাচ্ছে। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।
শিশু হত্যা ও নারী নির্যাতন বন্ধ না হলে জাতির ভবিষ্যৎ ধ্বংসের দিকে ধাবিত হবে। তাই সরকারকে দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহবান জানান বক্তারা।
এসএইচ





