অবরোধের সমর্থনে শনিবার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নারায়ণগঞ্জ-নরসিংদী সড়কের ইলমদি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় অবরোধ সৃষ্টি করে আড়াইহাজার থানা বিএনপি।

থানা বিএনপির সভাপতি বদরুজ্জামান খসরুর নেতৃত্বে মিছিলকারীরা টায়ার জ্বালিয়ে কিছুক্ষণ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করে।এ সময় তারা কয়েকটিককটেল বিস্ফোরণ ঘটায়।বিক্ষোভকারীরা অবরোধের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। এরপর তারা অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে।

এ দিকে পুলিশ নাশকতার আশঙ্কায় পাঁচজনকে আটককরেছে।

কেএইচ