রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার লাভ রোডে সোমবার বিকেলে বাস সিএনজি সংঘর্ষে সিএনজির সিলিন্ডার বিষ্ফোরণে এক নারী নিহত ও তিনজন আহত হয়েছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় দে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম পরিচয় জানা যায়নি। আহতরা হলেন, সিএনজি চালক জসীম (৪০), রবিউল ইসলাম (২৫), হেলালউদ্দিন (৪৭)।
এসআই সঞ্জয় জানান, বলাকা নামের একটি বাস সিএনজিটিকে ধাক্কা দিলে সিএনজিটির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। সিএনজির ড্রাইভারসহ ৪ আরোহী গুরুতর দগ্ধ হন। আরোহীরা কোরবানির মাংস নিয়ে যাচ্ছিলেন।
এরপর তাদের উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে একজন মারা যান। মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।আহতদেরকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাযায়।
কেএ





