সীমান্তের ওপারে নো-ম্যানস ল্যান্ডে আটকে পড়া প্রায় ১৫ হাজার রোহিঙ্গা আজ বাংলাদেশে ঢোকার অনুমতি পাচ্ছে। সকালে তাদের কুতুপালং ক্যাম্পে নেয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

এছাড়াও বিভিন্ন পয়েন্টে প্রায় ৩০ হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার অপেক্ষায় আছে। শুধু উখিয়ায় আঞ্জুমান এলাকায় নো ম্যানসে অবস্থানরত এই ১৫ হাজার রোহিঙ্গাকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

নতুন করে বিপুল সংখ্যক রোহিঙ্গা আসার খবরে গত সোমবার থেকে সীমান্তে কড়াকড়ি আরোপ করে প্রশাসন। এরপর থেকে নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছে ১৫ হাজার রোহিঙ্গা।

রোহিঙ্গাদের বাংলাদেশে আসার ঢল কমলেও ঘামিয়ে ঘামিয়ে এখনো মায়ানমারের বিভিন্ন প্রান্ত থেকে আসছে রোহিঙ্গারা। জাতিসংঘ তথ্যমতে এ পর্যন্ত বাংলাদেশে এসেছে ৫ লাখ ৮২ হাজার রোহিঙ্গা।