মশা নিধন কর্মসূচির জন্য আগামী অর্থবছরে (২০১৯-২০) ৪৯.৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ বৃহস্পতিবার গুলশানে ডিএনসিসি নগরভবনে মেয়র আতিকুল ইসলাম রাজধানীতে তাঁর অংশের জন্য এ বাজেট ঘোষণা করেন।

সম্প্রতি ভয়াবহ আকার ধারণ করা ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা দমনে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমলোচনার শিকার হন ডিএনসিসি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রদ্বয়।

সরকারি তথ্যে ডেঙ্গু রোগে ৫৭ জন মারা যাওয়ার দাবি করা হলেও সংশ্লিষ্টদের দাবি বাস্তবে এ সংখ্যা কয়েকগুণ বেশি হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারা দেশের ৭৩ হাজার ৫৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৬৯ হাজার ৭৮৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডিএনসিসির ২০১৯-২০ অর্থবছরে তিন হাজার ৫৭.২৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় এক হাজার ১০৬ কোটি টাকা এবং রাজস্ব ব্যয় ৫৫১.৪ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে।

অন্যদিকে উন্নয়ন ব্যয় ও অন্যান্য ব্যয় যথাক্রমে দুই হাজার ৩৩৫.৭৪ কোটি টাকা এবং ১২ কোটি টাকা ধরা হয়েছে।

এমআর