ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা অমান্য করে মোটর সাইকেল চালানোর অপরাধে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মোটর সাইকেল জব্দ করছে ডিএমপি।

রোববার সকাল থেকেই রাজধানীর ফার্মগেট শাহবাগ, মিরপুর রোডে মোটর সাইকেল আটক করতে দেখা গেছে।

এ ব্যপারে তেজগাঁও থানার ট্রাফিক ইনেস্পকটর শাহাজান জানান, ‘আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে নিরাপত্তার খাতিরে ডিএমপির পক্ষ থেকে সকল প্রকার মোটর সাইকেল চলাচলের উপর নিষেদাজ্ঞা আরোপ করা হয়েছিল। আর সে আলোকে আমরা মোটর সাইকেল আটক করছি।
এ আটক অভিযান ২৮ তারিখ দিবাগত রাত পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গতকাল শনিবার দিবাগত রাত থেকে আসন্ন সিটি নির্বাচনের নিরাপত্তার খাতিরে রাজধানী ঢাকাতে সকল প্রকার মটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি।

ইআর