জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুক্রবার সকালে ছাত্রদলের ৫ কর্মীকে আটক করা হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও ছাত্রদল সভাপতি রাজিব আহসানসহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে ঢাকা জেলা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে যোগ দিতে এসে তারা আটক হন।

আটকদের মধ্যে কেরানীগঞ্জ দক্ষিণ থানার ছাত্রদল সদস্য হাবিবুর রহমান জসিম ও আবদুস সালামের নাম জানা গেছে। বাকিদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আটকদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে।

শাহবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, আটকদের বিরুদ্ধে স্ব স্ব থানায় অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের মামলা রয়েছে। যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেফতার দেখিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

প্রেস ক্লাব অডিটোরিয়ামে সকাল ৯টায় এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়। ঢাকা জেলা ছাত্রদল সভাপতি রেজাউল করিম পলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান। সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনালের (অব.) মাহবুবুর রহমান এখনও উপস্থিত হননি।

কেএইচ