কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কাঠবাজার সংলগ্ন মেঘনা নদীতে ট্রলার ডুবে ১৫ জন নিখোঁজ হয়েছেন।
বুধবার বেলা পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভৈরব থানার অফিসার ইন চার্জ (ওসি) বদরুল আলম মজুমদার জানান, ওই ট্রলারে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যাওয়ার পর স্থানীয়দের সহায়তায় বাকিরা তীরে উঠতে পারলেও ১৫ জন নিখোঁজ হন।
বিকাল সোয়া ৩টার দিকে তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ভৈরব ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেছে। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করবে।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





