নগরীর ইপিজেড ৩ নম্বর সড়কে একটি যাত্রীবাহি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ২০ দলীয় জোটের হরতালের সময় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারি উপ পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘ইপিজেড তিন নম্বর সড়কে যাত্রীবাহি একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুন লাগার সাথে সাথে যাত্রীরা নেমে গেলে কেউ দগ্ধ হয়নি কিংবা আহতও হয়নি। খবর ফায়ার সার্ভিসের দুটি গাড়ী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
এদিকে নগরীর চান্দগাঁও থানার বহাদ্দারহাট মোড়ে দুর্বৃত্তদের ছোড়া ককটেল হামলায় মো.রফিক (১৯) নামে এক অটোরিকশা চালক আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো.হামিদ।
জেআই





