খুলনার পাইকগাছায় দাখিল পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে পুলিশ দু’জন শিক্ষককে আটক করেছে।

রোববার বেলা সাড়ে ১১টায় ইংরেজি প্রথমপত্র দাখিল পরীক্ষা চলাকালীন জনৈক মোমিনের বাড়ি থেকে লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আজগর হোসেন ও কম্পিউটার শিক্ষক অমর চন্দ্র মন্ডলকে আটক করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসআই আবু সাঈদ জানান, মোমিনের বাড়িতে বসে পাইকগাছা সিনিয়র মাদরাসা কেন্দ্রে নকল সরবরাহ করা হচ্ছিল।

এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবিরউদ্দীনের নির্দেশে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

তিনি জানান, এ সময় গজালিয়া মাদরাসার শিক্ষক মোকাররম হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে নকল নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

এমকে