"লালমনিরহাট-পাটগ্রাম বাস টার্মিনাল" ও "পিকআপ ভ্যান মালিক সমিতি"র কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে সোমবার সকাল থেকে শুরু হওয়া ৪টি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট মঙ্গলবারও দ্বিতীয় দিনের মত চলছে।

নগরীর মাহীগঞ্জ সাতমাথায় অবস্থিত কার্যালয় দু'টি অবস্থিত।

ফলে ওইসব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম দূর্ভোগে পড়েছে।

শ্রমিকদের অভিযোগ, রোববার রাত ১২টার দিকে হামলা চালিয়ে মাহিগঞ্জ সাতমাথা বাস টার্মিনালে ৫টি বাস ভাংচুর করে। তারা পিকআপ ভ্যান মালিক সমিতির কার্যালয়েও ব্যাপক তা-ব চালায়।

এরপর রাত ৩ টার দিকে আবারো ওই সন্ত্রাসীরা এসে মটর শ্রমিক ইউনিয়নের মাহিগঞ্জ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনা পুলিশকে জানানোর পরও সন্ত্রাসীদের গ্রেফতার না করায়, বাধ্য হয়েই এ ধর্মঘট আহবান করে বলে জানিয়েছে শ্রমিক নেতারা।

এদিকে, সোমবার রাতে প্রশাসনের পক্ষ থেকে দায়ীদের গ্রেফতারের আশ্বাসের প্রেক্ষিতে আজ মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।

কিন্তু সকাল ১০টা পর্যন্ত হামলাকারীদের কাউকেই গ্রেফতার না করায় আবারো এ ধর্মঘট শুরু করে তারা।

 

 ইআর