মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, সোনার বাংলাদেশ গড়ে তুলতে সরকারের পাশে থেকে সহযোগিতা করে যাবো। আমরা বর্তমান সরকারের সহযোগিতায় আছি, ভবিষ্যতেও থাকবো।
বৃহস্পতিবার দুপুরে বরগুনা জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইউএসএইড এর মিশন পরিচালক মিস জেনিনা জেরুজেলস্কি।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনার জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকরা।
অনেক দেশ ঘুরেছেন, কিন্তু বাংলাদেশের মতো এতো ভালো, কর্মঠ ও সৃষ্টিশীল মানুষ তিনি কোনো দেশে দেখেননি বলেও মন্তব্য করেন তিনি।
ড্যান মজিনা বলেন, নিজেদের প্রচেষ্টায়ই বাংলাদেশ স্বনির্ভরতা অর্জন করছে। বাংলাদেশ নিজেদের প্রচেষ্টায় মিলেনিয়াম গোল অর্জন করতে যাচ্ছে।
[b]বরগুনা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এনএস // কেবি[/b]