যশোরে বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীসহ ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৮ এপ্রিল) দিনগত রাতে জেলার আটটি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির আট ও জামায়াতের ১৯ নেতাকর্মী রয়েছে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরের মধ্যেই তাদের যশোর আদালতে পাঠানো হবে।
ইআর





