বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, দুপুর  দেড়টার দিকে ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ ইউনিট পাঠানো হয়েছে। তবে আগুন লাগার স্থান প্লাস্টিকের গোডাউনে হতে পারে। এছাড়া অনেকে বলছেন বাসা বাড়িতে, বিষয়টি ক্লিয়ার না।

ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, বিস্তারিত পরে জানানো হবে। আমাদের ইউনিটগুলো রাস্তায় যানজটে আটকে আছে। ইউনিট পৌঁছানোর পর আমরা প্রকৃতপক্ষে জানতে পারব আগুন আসলে কোথায় লেগেছে।

এনএইচ