নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম আব্দুল লতিফ (৩৫) বলে জানা যায়।
রোববার ভোর ৪টায় উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজাকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত লতিফ রাজশাহীর বাঘা এলাকার আব্দুর রহিমের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, রোববার লতিফ ট্রাক যোগে ঢাকা থেকে রাজশাহী ফিরছিল। পথে রাজাকার মোড় এলাকায় ভোরে নিজ প্রয়োজনে সে ট্রাক থেকে নামে।
এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





