গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ফুটানিবাজার এলাকায় ১০ টাকার রেশন কার্ডের ডিলারের কাছ থেকে একই ব্যক্তি একাধিক কার্ডের রেশনের চাল তোলার গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার বিকালে ৩০ কেজি ওজনে ১১টি বস্তা মোট ৩৩০ কেজি মালিকবিহীন চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ তোফাজ্জল হোসেন।

পরে পলাশবাড়ী থানায় চাল  নিয়ে যায় হয়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ তোফাজ্জল হোসেন জব্দ চালের আইনি প্রক্রিয়ায় চলছে বলে জানান।

এদিকে গত কয়েক দিনে উপজেলায় রেশন কার্ডের কালোবাজারে বিক্রিকৃত চাল জব্দ ও মামলা হলেও বহালতবিয়তে ব্যবসা করেই চলছে কালোবাজারীরা। অনেকে আবার পত্রিকায় প্রতিবাদ দিয়ে 'বিশেষ মহলের তদবীরে' মামলা হতে রক্ষার জোর চেষ্ঠা চলাচ্ছেন বলে জানা যায়।

রুবেল/নাজিব