কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মন্নাফ। এর আগেও তিনি দুইবার চেয়ারম্যান ছিলেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান চেয়ারম্যান ফজলুল করীম বাদল। বিজয়ী প্রার্থী মন্নাফ থেকে ৭৩ ভোট কম পেয়ে পরাজিত হন বাদল। আঃ মন্নাফের প্রাপ্ত ভোট ৫৯৭৭ এবং বাদলের প্রাপ্ত ভোট ৫৯০৫ ভোট। উল্লেখ্য তারা দুইজন ছিলেন আওয়ামী লীগের সমর্থনপুষ্ট স্বতন্ত্র প্রার্থী।

পঞ্চমধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অষ্টগ্রাম উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে আদমপুর ও আব্দুল্লাপুরে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ থেকে কোন প্রার্থী দেয়া হয়নি।

উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান, এ দুটি ইউনিয়নে চার প্রার্থীই আওয়ামী লীগের হওয়ায় এখানে কাউকে দল মনোনয়ন দেইনি।

এমবি