গাজীপুরের শ্রীপুরের বকেয়া বেতন-ভাতার পরিশোধের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছে কারখানার শ্রমিকরা।
বুধবার সকালে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘দি ওয়েলটেক্স গ্রুপের আদিব ডাইং’কারখানার শ্রমিকরা।
এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী বলেন, কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা করা হচ্ছে।
সকালে কারখানার পাঁচতাধিক শ্রমিক তাদের কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে উপজেলার মুলাইদ এলাকা থেকে মিছিল নিয়ে মাওনা চৌরাস্তা ঘুরে চার কিলোমিটার পদক্ষিণ করে কারখানার সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশ থেকে দ্রুত বকেয়া বেতন-ভাতা পরিশোধ করে কারখানার খুলে দেওয়ার দাবি জানানো হয়।
এম বিল্লাহ





