গাইবান্ধার গোবিন্দগঞ্জে মৎস্য অফিসের অভিযানে বিক্রি ও খাওয়া নিষিদ্ধ প্রায় ৪০ কেজি পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। গতকাল বিকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদিপ কুমার সরকারের নেতৃত্বে উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই মাছের আড়ৎ থেকে এ মাছগুলি জব্দ করা হয়।
পরে বিক্রেতা বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছ আর কোন দিন বিক্রি করবেনা মর্মে উপস্থিত গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ভূল স্বীকার করে। জব্দ কৃত বিক্রি ও খাওয়া নিষিদ্ধ মাছগুলো এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার দুস্থ ছাত্রদের মাঝে বিতরন করা হয়।এসময় প্রশাসন ও মৎস্য বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।
যে মাছ বিক্রি নিষিদ্ধ সেই মাছ এতিম আর দূস্থদের খাওয়ালেন এই মৎস কর্মকর্তাগণ। অসহায়দের মুখে নিরাপদ খাদ্য বদলে মধুমাখাবিষের পিয়ালা তুলে দিলেন অফিসাররা।
রুবেল/জেড





