বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কুশপুতুল দাহ করেছে স্বেচ্ছাসেবক লীগ।

মঙ্গলবার বিকাল ৫টায় ধুনট শহরের জিরো পয়েন্ট এলাকায় তারেক রহমানের কুশপুতুল পোড়ানো হয়।

সোমবার লন্ডনে পেশাজীবীদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উপজেলা স্বেচ্ছাসেকব লীগ এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, যুগ্ম সম্পাদক মহসিন আলম, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার, সদস্য শাহাদৎ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুর রশিদ, যুগ্ম আহবায়ক কামরুল হাসান আনছারী, জিএস ফেরদৌস আলম শ্যামল, মনোয়ার হোসেন লিটন, আব্দুল মজিদ মিল্টন, জাকিরুল ইসলাম জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই