কুড়িগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ৫ কর্মী রয়েছে। বাকি ২৬ জন বিভিন্ন মামলার পলাতক আসামি।

পুলিশ জানায়, নাশকতা ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় শনিবার ভোর রাতে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু জানান, রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস