বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এর পিতা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ অধ্যাপক মো: ইসরাইল আজ ভোর ৩.৫৫ টায় বার্ধক্যজনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে, ৪ মেয়ে ও আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ বিকাল ৫:৩০ টায় চাঁপাইনবাবগঞ্জের আঙ্গারিয়াপাড়া ছোট জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তাঁর নামাযে জানাযায় ইমামতি করেণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বিশিষ্ট আলেমে দ্বীন মাও. আব্দুল হালিম।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আতাউর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী মাহানগরীর আমীর অধ্যাপক মোঃ আবুল হাসেম, চাঁপাইনবাবগঞ্জ জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান ড. মোঃ কেরামত আলী, জেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিক, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি এ্যাডভোকেট ড. মু. হেলাল উদ্দিন, কৃষ্ণগবিন্দপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান, ড. এম ইউসুফ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ছাত্রনেতা মোঃ সালাউদ্দিন আয়উবি, কেন্দ্রীয় কলেজ সম্পাদক মোঃ মারুফুল ইসলাম, রাজশাহী মহানগর শিবিরের সভাপতি মোঃ জসিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি মোঃ তোহরুল ইসলাম সোহেল, সেক্রেটারি মোঃ রেজবুল হক প্লাবনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক জনসাধারন জানাজায় অংশ গ্রহন করেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন সংগঠন।
জামায়াতের শোক
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলামের পিতা অধ্যাপক মো: ইসরাইলেরর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের ভারপ্রাপ্ত সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম ভূইয়্যা ।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শোক জানান।
শোকবাণীতে তিনি বলেন, ‘অধ্যাপক মো: ইসরাইল ছিলেন একজন প্রবীণ শিক্ষাবিদ, নি:স্বার্থ সমাজ সেবক ও ইসলামী সমাজ বিনির্মানের কাজে নিয়োজিত নিরলস কর্মী। জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত তিনি শিক্ষা বিস্তার ও সমাজ সেবার কাজে নিযয়োজিত ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রবীণ শিক্ষাবিদ ও সমাজ সেবককে হারালো। আমি মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে যেন জান্নাতুল জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমি আল্লাহর দরবারে শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা এবং তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
শিবিরের শোক
গণমাধ্যমে পাঠানো যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারী জেনারেল মোবারক হোসাইন বলেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বুলবুলের সম্মানিত পিতা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ অধ্যাপক মো: ইসরাইল আজ ভোর ৪ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার এই ইন্তেকালে ছাত্রশিবির একজন শ্রদ্ধাভাজন অভিভাবকের স্নেহ ও দিকনির্দেশনা থেকে বঞ্চিত হলো। ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে তার ভালবাসা, উৎসাহ ও দিকনির্দেশনা ছাত্রশিবির নেতাকর্মীরা কোন দিন ভুলবে না। একই সাথে সুশিক্ষিত জাতি গঠনে তার অসামান্য অবদান ও সমাজ কল্যাণমূলক কাজের জন্য মানুষ তাকে চিরদিন মনে রাখবে।
আমরা মহান আল্লাহ তায়ালার কাছে তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।





