ঢাকার ধামরাই উপজেলায় মুন্নি আক্তার নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের বাড়ির কক্ষ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত মুন্নি আক্তার (১৭) হাতকোড়া গ্রামের আবদুল মান্ননের মেয়ে। সে মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণিতে পড়ত।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে ডাকাডাকি করার পর সাড়া না পেয়ে বাইরে থেকে দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে মুন্নির ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন।

এ ব্যাপারে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) শেখ সেকেন্দার আলী বলেন, খবর পেয়ে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

এমআর