নরেন্দ্র মোদি স্পষ্ট ঘোষণা তিস্তা চুক্তি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ দিনের সফর শেষে ভারত থেকে ফেরার পর মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শেখ হাসিনা বলেন, ভারত সফরে হতাশ হওয়ার মত কিছু ঘটেনি। নরেন্দ্র মোদির স্পষ্ট ঘোষণা তিস্তা চুক্তি হবে । শুধু চাইলেই হবে না, তিস্তার পানি ধরেও রাখতে হবে। ১১ চুক্তি ও ২৪ সমঝোতা; লুকোচুরির কিছুই নেই।
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশ বেচে না, দেশ রক্ষা করে। মনে রাখবেন আমি বঙ্গবন্ধু শেখ মিজবরের মেয়ে। আমি বেচে থাকতে স্বার্থবিরোধী কোন চুক্তি করবোনা।
এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২০১৮ সালে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধনমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৪দিনের সরকারি সফরে ভারত যান। সফর শেষে গতকাল সোমবার সন্ধ্যায় তিনি দেশে ফিরেন।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন এবং শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি ভবনে অবস্থান করেন, সাক্ষাৎ হয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারী, বিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে নয়াদিল্লিতে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
মুস্তাঈন





