নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান ও তারকর্মীদের বিরুদ্ধে কেন্দ্র দখল, জাল ভোট ও কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী এস এম আকরারে পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেয়াসহ বেশ কিছু অভিযোগ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এ লিখিত অভিযোগ করা হয়।
ইসি সূত্রে জানা গেছে, অভিযোগে বলা হয়, জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের কর্মীরাকুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট, ১৩ নম্বর নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ), ১৩ নম্বর নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (মহিলা), মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাসেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে।
এছাড়া নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ ভোট কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারা হয়। নারায়ণগঞ্জ বার একাডেমি ভোট কেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার অভিযোগ করা হয়েছে। বিবি মরিয়ম বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে লাঙ্গলের ব্যাচ পরা ২০ থেকে ২২ জন কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েছেন।
ঢাকা, এএম, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





