রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, ‘বিএনপি মানুষ হত্যার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। তাই মনে রাখবেন, এদেশে খালেদা জিয়া ও বিএনপির রাজনীতির কবর হবে।’
রেলপথমন্ত্রী বলেন, ‘বিএনপি এখন জনবিচ্ছিন্ন দল। তাদের পায়ের নিচের মাটি সরে গেছে। বিএনপির সব আন্দোলন ভেস্তেগেছে। চোরাগোপ্তা হামলা আর পুরিয়ে মানুষ হত্যা বিএনপিকে বাংলাদেশের জনগণের কাছথেকে অনেক দূরে নিয়ে গেছে। বিএনপি তাদের অস্তিত্ব নিয়ে সংকটে পরবে সেদিন বেশি দূরে নয়।’
শুক্রবার দুপুরে মিরসরাইয়ের চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন চত্বরে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত নাশকতা প্রতিরোধে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন খালেদার হিংসা হচ্ছে তা সহ্য করতে না পেরে মানুষ হত্যায় নেমেছে। বিএনপি সাধারণ মানুষকে হত্যার মাধ্যেমে প্রমাণ করেছে তারা সর্বহারা উগ্রপন্থি দল। বিশ্বের কোনো দেশে মানুষ হত্যা করে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার নজির নেই। মানুষ হত্যা করে কোনো দিন ক্ষমতায় যাওয়া যায় না।’
রেলমন্ত্রি আরও বলেন, ‘নাশকতা চোরাগোপ্তা হামলা কোনো রাজনীতি দলের কর্মসূচি হতে পারে না। জনগণকে সঙ্গে নিয়েই রাজনীতি করতে হয় এর বাইরে রাজনীতি হয় না। নাশকতাকারীরা বোমা হামলাকারীরা দেশ ও জনগণের শত্রু, তাদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে।’
মন্ত্রী বলেন, যারা বর্তমানে দেশের মানুষের গায়ে আগুন দিয়ে মানুষ হত্যা করছে তারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না। এরা পাকিস্তানের দোসর। তাই দেশের মানুষকে কোনো ভাবেই মানুষ পোড়াতে দেয়া যাবে না। খালেদা জিয়া উন্মাদ হয়ে গেছে। বিএনপি নেতাদের মাঝে আন্তকোলহ সৃষ্টি হয়েছে। খালেদা জিয়ার আচরণ দেখে বিএনপি নেতারাও অবাক, তাই সবাইকে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
মুজিবুল হক এমপি বলেন, ‘জামায়াত এদেশে জঙ্গি দল হিসেবে পরিচিত এবং স্বীকৃত তারা বুঝে গেছে এদেশে ধর্মব্যবসা হবে না তাই তারা মানুষ হত্যায় লিপ্ত হয়েছে। তবে মনে রাখবেন তারা কোনো দিন সফল হবে না। তারা স্বাধীনতা যুদ্ধে পরাজিত হয়েছে ২০১৫ সালেও আবার স্বাধীনতাকামী মানুষের নিকট পরাজিত হবে ইনশাআল্লাহ।’
জেআই





