রাজধানীর খিলগাাঁও বটতলা এলাকায় জলাবদ্ধ জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় তিন সহদর গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাকৃতদের নাম মনির হোসেন বাদল(৪০), রেজাউল করিম রাসেল(৩০) এবং হাসানুর রহমান বাবুল(৪৩)।
শাহজাহানপুর থানার দ্বায়িত্বরত কর্মকর্তা অপারেটর রতন টাইমনিউজবিডিকে বলেন, শাহজাহানপুর বটতলা তাহের হোটেলের সামনে শনিবার বিকেল ৪টার দিকে ওই সংঘর্ষের ঘটনায় রাজিব নামে একজন গুরুতর আহত হয়।
এ ঘটনায় শনিবার রাত আড়াইটার দিকে রাজিব নিজেই বাদি হয়ে শাহজাহানপুর থানায় কুপিয়ে হত্যা চেষ্টার অপরাধে একটি মামলা দ্বায়ের করেন। মামলা নম্বর ১১। মামলায় গ্রেফতাকৃত তিন জনসহ অজ্ঞাত আরো পাঁচ জনকে আসামি করে।
রবিবার সকালে তাদেরকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি।
এমআর/এআই





