ফেনীতে বিভিন্ন সময়ে স্থগিত হওয়া ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র দখল, জাল ভোটের মধ্যে দিয়ে শেষ হয়েছে।
ফেনী সদর উপজেলার দুটি ইউনিয়নের মধ্যে ধর্মপুর ইউনিয়নে রোববার মধ্যরাতে সরকার দলীয় প্রার্থী ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টা-পাল্টি গোলাগুলিতে ৭জন গুলিবিদ্ধ হয়েছে। এসময় আওয়ামী লীগ প্রার্থীর একটি প্রাইভেটকারসহ দুটি গাড়িতে আগুন দেওয়া হয়।
সোমবার সকাল থেকে ভোট কেন্দ্রগুলো ভোটরা শূণ্য থাকলেও দুপুর গড়িয়ে বিকেল শুরু হলে প্রতিটি কেন্দ্রের ব্যালট বক্স কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সরকার দলীয় প্রার্থীর এজেন্ট ও বহিরাগতরা ব্যালটে সিল মেরে বাক্স ভরিয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করে দেয় বলে অপরাপর প্রার্থীরা অভিযোগ করেছে।
এদিকে ভোট শুরুর তিন ঘন্টার মধ্যে সকাল ১১টার আগে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জনের ঘোষনা দেয়।
এআই





