ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণে গতকাল দগ্ধ শাহীনের মৃত্যু পর এবার না ফেরার দেশে চলে গেছে আরেক দগ্ধ হাফিজুর রহমান।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাফিজকে নিয়ে ওই বিস্ফোরণে চার বন্ধুর তিনজনই মারা যান।
নিহত হাফিজ নওগাঁ জেলার বিল্লাল হোসেনের ছেলে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট সূত্র জানায়, হাফিজের শ্বাসনালিসহ শরীরের ৫৪ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত শনিবার রাতে ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তৌহিদুল ইসলাম (২৩) নামের একজন মারা যান। গুরুতর দগ্ধ হন দীপ্ত সরকার (২৩), শাহীন মিয়া (২৪) ও হাফিজুর রহমান। তাঁরা সবাই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বস্ত্র প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন। এঁদের মধ্যে দীপ্ত সরকার এখনো আশঙ্কাজনক অবস্থায় বেঁচে আছেন।
জেড





