কক্সবাজারের টেকনাফের শরণার্থী ক্যাম্পে ১০০ টাকা পাওনা নিয়ে তর্কের জের ধরে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

গতকাল (২৭ জানুয়ারি) রোববার সন্ধ্যা ৭ টার দিকে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের নুর মোহাম্মদের ছেলে মো. জয়নাল (২২) একই ব্লকের মোহাম্মদ রশিদের ছেলে হাসানের কাছে ১০০ টাকা পাওনা নিয়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই পাওনা টাকা চাওয়া নিয়ে দু’জনের মধ্যে তুমুল কথা কাটাকাটি ও তর্কের সৃষ্টি হয়। দু’জনই উত্তেজিত হয়ে উঠলে অন্য রোহিঙ্গারা তাদের শান্ত করার চেষ্টা চালান।

একপর্যায়ে হাসান উত্তেজিত হয়ে জয়নালকে ছুরিকাঘাত করেন। এসময় উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রব বলেন, ছুরিকাঘাতে রক্তাক্ত ও গুরুতর আহত জয়নাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

এমবি