মাদারীপুরে পদ্মা নদীতে পানি কমে এখন বিপদসীমার ১৬ সেন্টিমিটার অতিক্রম করছে। বন্যার পানিতে শিবচর উপজেলার চরজানাজাত, কাঁঠালবাড়ি, বন্দরখোলা, মাদবরেরচর, সন্ন্যাসীরচর ইউনিয়নের ৬ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব এলাকায় পানি কমতে শুরু করলেও নদী ভাঙ্গনের কবলে পড়েছেন অন্তত ১ হাজার পরিবার। পাশাপাশি পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই।
গত দু’দিনে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানিবাহিত রোগসহ ডায়রিয়ায় আক্রান্ত ১৬ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।
মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস জানান, বন্যাকবলিত মানুষের পাশে জেলা ও উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। পানিবাহিত রোগে আক্রান্তদের মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে।
এমএনজে





