বাগেরহাটের মোরেলগঞ্জে এক মুক্তিযোদ্ধাকে মারধরকারী ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার হরতাল , অবরোধ, মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা।
নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক ও চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষুদ্ধ এলাকাবাসি আজ বেলা ১২ টার দিকে নব্বইরশি বাসষ্টান্ড এলাকায় মানববন্ধন ও সমাবেশ করে। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. লিয়াকত আলী খান, পৌর মেয়র এ্যাড মো. মনিরুল হক তালুকদার, মুক্তিযোদ্ধা মোকাম্মেল হোসেন ফকির ।
চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু কর্তৃক মুক্তিযোদ্ধা আলী আশ্রাবকে মারধর করে আহত করার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নব্বইরশি বাসষ্টান্ড এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে হরতাল পালন করে এবং বাস ও ভ্যান শ্রমিকরা তাদের যান চলাচল বন্ধ রেখে বাগেরহাট-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে দুপুর পর্যন্ত এ সড়কে অবরোধ পালন করে।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা ছাড়াও উক্ত চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আ.রহিম বাচ্চু কর্তৃক নির্যাতনের শিকার ওই ইউনিয়নের বিভিন্ন পরিবারের লোকজন অংশগ্রহন করে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান, সহকারী কশিশনার(ভূমি) নাজমুল হুদা, থানা অফিসার ইন চার্জ মো. রাশেদুল আলম ঘটনাস্থল পরিদর্শণ করেন।
সম্প্রতি সোমবার বিকেলে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের ফকির বাড়ির সামনে স্থানীয় জামাল পরাজীর বাইসাইকেলের সাথে একটি ভ্যানের ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে ভ্যাচালক মো.রসুল(২৭)কে মারধর করে উক্ত জামাল পরাজী।
এঘটনার জের ধরে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আ. রহিম বাচ্চু ওই দিন সন্ধার পরে ভ্যাচালক মো.রসুলের বাবা মুক্তিযোদ্ধা মো.আলী আশরাফ হাওলাদারকে চৌকিদার দিয়ে কুদঘাটা বাজারে ডেকে নেয়। মুক্তিযোদ্ধা মো.আলী আশরাফ চেয়ারম্যান বাচ্চুর দপ্তরে পৌছে কিছু বুঝে ওঠার আগেই চেয়ারম্যান তার ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধরসহ লাথি মেরে গুরতর আহত করে।
মুক্তিযোদ্ধা আলী আশরাফ বিষয়টি কাউকে না জানালেও রাতে তিনি অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে ভর্তি করা হলে ঘটনা জানাজানি হয়ে যায় এবং রাতেই জনতা প্রতিবাদ মূখর হয়ে ওঠে।
অপরদিক মুক্তিযোদ্ধা লাঞ্জিতকারী চেয়ারম্যান আব্দুল রহিম বাচ্চুকে গ্রেফতার, চেয়ারম্যানের পদ থেকে অপসারন ও তার বিভিন্ন দুর্নীতির বিচার বিভাগীয় তদন্তের জন্য মুক্তিযোদ্ধাবৃন্দ জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
সাথে সাথে আগামি ২৪ ঘন্টার মধ্যে চেয়ারম্যানকে বিচারের আওতায় নিয়ে আসা না হলে মোরেলগঞ্জ বাজার বন্ধসহ নানা কর্মসূচি দেয়ার আল্টিমেটাম দেয়া হয়। এঘটনায় এলাকাবাসির মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বাসষ্ট্যান্ড সহ মোরেলগঞ্জ বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এআই





