৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে পাস করেছেন ১০ হাজার ৯৬৪ জন।
বুধবার (২৭ জানুয়ারি) পিএসসির এক সভায় এই ফলাফল প্রকাশ করা হয়।
পাস করা প্রার্থীরা এখন মৌখিক পরীক্ষা দেবেন। প্রায় এক বছর পর এই ফলাফল প্রকাশ করল পিএসসি। ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা।
৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
৪০ তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।
এমবি





