রাজশাহীতে তিন দফা দাবিতে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের ধর্মঘট। ধর্মঘট চলবে বুধবার (০৮ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
রাজশাহীর ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নেতা রাশেদুল ইসলাম জানান, তিন দফা দাবিতে ভোর ছয়টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহানগর এলাকায় তারা ধর্মঘট পালন করছেন।
তাদের দাবিগুলো হলো- ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ করা, আর কোন নতুন অটোরিকশা রাজশাহীতে নামতে না দেওয়া ও রাজশাহী সিটি করপোরেশনের ট্যাক্স কমানো।
দাবি পূরণ না হলে তারা লাগাতার ধর্মঘটে যাবেন বলেও জানান তিনি।
এমকে





