গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আকতার হোসেন খন্দকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার আমুনা বনকরা এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, একটি অনুষ্ঠান থেকে আক্তার হোসেন রাতে গাজীপুর সদর উপজেলার আমুনা বনকরা এলাকায় ফিরছিলেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এমবি