মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় এক যুবকের লাশ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ। তার পরিচয় পাওয়া যায় নি। মুখে দড়ি বাঁধা অবস্থায় বুধবার রাতে হোসেন্দি এলাকার মেঘনার শাখা ফুলদি নদীর একটি ব্রিজের পাশে লাশটি পাওয়া যায়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তাদের ধারণা ৭-১০ দিন আগে এই যুবককে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে। লাশে পচন ধরেছে। ময়নাতদন্ত শেষে লাশটি মর্গে রাখা হবে বলেও ওসী জানান।

এমই