বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ দুপুরে হৃদরোগ জনিত সমস্যা দেখা দেয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মনোয়ারার অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

আগে থেকে তিনি হৃদরোগ জনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউং সদস্য শায়রুল কবির খান মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন।

এমআর