জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা হরতালের ২য় দিনে রাজধানী উত্তরায় মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির মহানগরী উত্তর।

সকাল ৮ টায় মহানগরী সেক্রেটারি তারিক হাসানের নেতৃত্বে মিছিলটি আজমপুর রেললাইনের কাছে অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরী এইচ আর ডি সম্পাদক মু. আইউব, প্রকাশনা সম্পাদক আজজুল ইসলাম সজিব, দক্ষিণ খান থানা সভাপতি কামরুল হাসান, উত্তর খান থানা সভাপতি কেরামত আলী প্রমুখ।

এদিকে হরতালকে কেন্দ্র করে মগবাজারের ওয়ারলেস গেটে রেললাইন অবরোধ করেছে রমনা থানা জামায়াতের কমীরা। ভোর ৬:৩০টা থেকে ৮ টা পর্যন্ত তারা অবস্থান করে।

এছাড়া হরতালের সমর্থনে রাজধানীর ধোলাইখালে মিছিল বের করে ছাত্রশিবির কর্মীরা। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ও গাড়ি ভাঙচুরের চেষ্টা করে।

বেলা সোয়া ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রশিবির সভাপতি খালেদ মাহমুদের নেতৃত্বে ১০-১২ জনের একদল শিবির কর্মী একটি মিছিল বের করে। এ সময় শিবির কর্মীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ও গাড়ি ভাঙচুরের চেষ্টা করে।

 

ইআর