যশোরের বেনাপোলের গাতীপাড়া সীমান্ত থেকে ৩৪ জন নারী, পুরূষ ও শিশু আটক করেছে বিজিবি।
আজ শনিবার ১২.৩০ টায় ২৬ ব্যাটালিয়ান বিজিবি তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ২৪ জন পুরূষ, ৯ জন নারী ও একটি শিশু।
বিজিবি ২৬ ব্যাটালিয়ান কমান্ডার লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা গাতীপাড়া সীমান্ত এলাকার কামারবাড়ি ও ইছামতি নদীর পাড় থেকে ৩৪ জন নারী-শিশু ও পুরুষকে আটক করি। এরা ভারত থেকে ফিরে আসছিল। দেশের বিভিন্ন জেলায় এদের সবার বাড়ি।
বেনাপোল পোর্ট থানায় তাদের সবাইকে হসতান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
ইআর





