“সুশৃঙ্খল জীবন যাপন করুন, ডায়াবেটিস নিয়ন্ত্রেণে রাখুন”এই প্রতিপাদ্যে সারা বিশ্বের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলাও পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার খানসামা (পাকেরহাট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং ল্যাম্ব ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, দিনাজপুর প্রোগ্রাম ইউনিট এর সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালী  বের হয়ে পাকেরহাটস্থ হাসপাতাল এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. আনোয়ারুল কবীরের সভাপত্বিতে উক্ত আলোচনা সভায় আলোচনা করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক শাহজাহান আলী, ল্যাম্বের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মিজানুর রহমান, পবিবার পরিল্পনা পরিদর্শক বিলাশ চন্দ্র রায়,ল্যাম্বের প্রোগ্রাম সার্পোট কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা প্রমুখ।

এসময় হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসহকারী, পবিবার পরিকল্পনা কর্মী,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন।

এআই