রাজধানীর সবুজবাগ থেকে ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ছাত্র শরিফ হোসাইকে আটকের পর আদালতে হাজির না করায় করায় গভীর উদ্বেগ জানিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করেছে তার পরিবার।

বিবৃতিতে বলা হয়, গতকাল বাসায় ফেরার পথে রাত ১১টার দিকে রাজধানীর সবুজবাগ থেকে আই ইউ বি এর ছাত্র শরিফ হোসাইকে অন্যায় ভাবে গ্রেপ্তার করে পুলিশ। আমরা খবর পেয়ে আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য পুলিশের ধারস্থ হই। কিন্তু পুলিশ নিয়ম থাকার পরও আজ তাকে আদালতে হাজির করেনি। দ্বীর্ঘ সময় পেড়িয়ে গেলেও আজ আদালতে না তোলায় আমরা উদ্বিগ্ন।

আরো বলা হয়, আমাদের জানা মতে সে কোন ধরণের রাজনীতি বা অপরাধের সাথে জড়িত নয়। এর পরও সে যদি কোন অপরাধ করেও থাকে, তাহলে এর জন্য দেশের আইন মেনেই বিচার হওয়ার কথা। আমরাও এটাই আশা করি। কিন্তু বেআইনিভাবেই পুলিশ তাকে আদালতে হাজির করেনি।

সম্প্রতি আটকের পর আদালতে হাজির না করে বন্দুক যুদ্ধের নাম করে বহু মেধাবী ছাত্রকে হত্যা করা হয়েছে। ফলে আমরা তার জীবনহানির আশঙ্কা করছি। এ অবস্থায় আমরা সুবিচারের দাবিতে সরকার, গণমাধ্যম ও পুলিশ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

গ্রেপ্তারকৃতের পক্ষে বিবৃতি প্রদান করেন শরিফ হোসেনের পিতা-ফয়েজ আলী।

ইআর