চট্টগ্রামে কাঠবোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত শ্রমিকদের ওপর গিয়ে পড়লে ৪ শ্রমিক নিহত হয়েছেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘরে ঢুকে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা সবাই সে সময় ঘুমিয়ে ছিলেন।

বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ ভুইয়া।

তিনি বলেন, রাতেই খবর পেয়ে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও চালকের সহকারী পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

 

জেড