খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার কেয়াংঘাট ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমাকে (৫০) আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে কেয়াংঘাট ইউনিয়নের মাইসছড়ি বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে যৌথবাহিনীর সদস্যরা মাইসছড়ি বাজার এলাকায় অভিযান চালায়। এসময় পিস্তল, পাইপগান ও দু’টি কার্তুজসহ বিশ্বজিৎকে আটক করা হয়।
এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে





