রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় শনিবার রাতে ট্রেনের ধাক্কায় নূপুর (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শ্রাবণী (১৪) নামে অপর এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত নূপুর গাজীপুরের কালিয়াকৈর গোয়ানী গ্রামের পরিতোষের মেয়ে।

বিমানবন্দর রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই দুই স্কুলছাত্রী বই-খাতা নিয়ে হেঁটে চার নম্বর রেললাইন অতিক্রম করছিল। কিন্তু বৃষ্টির কারণে তারা পেছনের দিকে আবার আসার চেষ্টা করলে, চট্টগ্রাম থেকে কমলাপুরগামী কর্ণফুলী এক্সপ্রেস তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই এক নুপুরের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত শ্রবনীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিসিদ্দিক