রাজশাহী নগরীর কাজলা এলাকার জহুরুল ইসলাম জনি নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রিপলিটন পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে ঢাকার একটি বই প্রকাশনীর অফিস থেকে গ্রেফতারের পর রাজশাহীতে স্থানান্তর করা হয়।
তবে প্রথমদিকে গ্রেফতারর বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করেছেন নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবির।
পরিবার সূত্রে জানা যায়, জহুরুল ইসলাম জনি নগরীর কাজলা এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সে রাজশাহী নিউ গভমেন্ট সরকারী কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল বর্ষের শিক্ষার্থী।
দীর্ঘ ৭/৮ মাস থেকে তিনি ঢাকায় একটি বই প্রকাশনী চাকরি করতেন। গত শুক্রবার রাত ৯টার দিকে পুলিশের একটি টিম অফিস থেকে গ্রেফতার করে।
এরপর খোঁজ নিয়ে জানা যায় রাজশাহীর মতিহার থানায় হাত ও চোখ বাধা অবস্থায় নিয়ে আসা হয়েছে। খোঁজ নিয়ে মতিহার থানায় আসলে আটকের বিষয়টি আমাদের কাছে প্রথম দিকে অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করেন।
গ্রেফতারের বিষয়ে মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে এবং সে এখানেই আছে।
এআর/ এআর





