রংপুরে ট্রাক চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী।
আজ (২৬ এপ্রিল) রোববার সকাল ৭টার দিকে রংপুরের পাগলাপীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রংপুর সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, রোববার সকাল ৭টার দিকে রংপুর থেকে একটি ট্রাক দ্রুত গতিতে দিনাজপুরের দিকে যাওয়ার সময় রংপুরের পাগলাপীর নামক স্থানে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। আর আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোয়েব জানিয়েছেন।
রংপুর সদর থানার ওসি জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
এমবি





