নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরাবো এলাকায় একটি বাড়িতে বিস্ফোরন হয়েছে। এতে দেয়াল ধসে দুই জন আহত হয়েছে বলে জানা গেছে।
বিস্ফোরণের পর জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। বিস্ফোরণে দুই জন আহত হয়েছে।তাদের উদ্ধার করা হয়েছে। আহতরা হলেন, ইব্রাহীম মিয়া (২৫) ও আয়নাল হক (৩০)। তাদের মূমুর্ষূ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আবুল খায়ের নামের এক কুয়েত প্রবাসী বেশ কয়েক বছর আগে বরাব (কবরস্থান রোড) এলাকায় জমি কিনে বাড়িটি নির্মাণ করেন। বাড়ির নাম দেয়া হয় কুমিল্লা হাউজ। এর দ্বিতীয় তলার দুটি ইউনিট রয়েছে। এক ইউনিটে আবুল খায়ের ও তার স্ত্রী থাকেন। অপর ইউনিটে থাকেন ইব্রাহীম ও আয়নাল হক।ভোর সাড়ে ৩টার দিকে বরাব (কবরস্থান রোড) এলাকার কুমিল্লা হাউজ নামের এই বাড়ির বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ওই বিল্ডিংয়ের এক পাশের দেয়াল ভেঙে গুড়িয়ে যায়। এসময় ভেতরে থাকা ইব্রাহীম ও আয়নাল গুরুতর আহত হন।
বিস্ফোরণের এ ঘটনা বোমার না গ্যাস সিলিন্ডার তা স্পষ্ট করে যানা যায়নি। বাড়ির মালিক আবুল খায়েরকে জিজ্ঞাসাবাদ চলছে। এটি জঙ্গি জঙ্গি তৎপরতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এএইচ





