বেনাপোল-যশোর সড়কের আমড়াখালি এলাকায় অভিযান চালিয়ে আজ শনিবার সকালে ভারতীয় ২ টন চা পাতার একটি চালান জব্দ করেছে বিজিবি।

২৬ বিজিবি ব্যাটালিয়ন’র বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার আইয়ুব হোসেন জানান, ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় চাপাতার চালান ঢাকায় যাচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা আমড়া খালি এলাকায় অভিযান চালিয়ে ট্রাক বোঝাই ২ টন চা পাতার চালান আটক করে।

আটককৃত চা পাতার মূল্য ১২ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটককৃত মালামাল বেনাপোল কাষ্টম হাউজে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে মামলা হযেছে থানায় জানান এক বিজিবি কর্মকর্মা।

এমএ